ফুটওভার ব্রিজে অজ্ঞাত নারী উদ্ধার, হাসপাতালে মৃত্যু
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ১০:৩৫
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার ফুটওভার ব্রিজ থেকে অজ্ঞাত এক নারীকে (৬০) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে স্থানীয়রা।
সোমবার (৩০ ডিসেম্বর) ভোর রাত সাড়ে ৩টার দিকে ওই নারীর অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৬ টার দিকে তার মৃত্যু হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই নারীর নাম পরিচয় পাওয়া যায়নি।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় ভূষণ দাস এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই মহিলার পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে গেছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।জৈনা বাজার ফুটওভার ব্রিজ থেকে অচেতন অবস্থায় মহিলাকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছে। সকালে মৃত্যু হয়েছে।মরদেহের পোশাক দেখে প্রাথমিকভাবে ভিক্ষুক বা মানসিক প্রতিবন্ধী বলে মনে হচ্ছে।নিহত ওই নারীর নাম পরিচয় শনাক্তে ইতোমধ্যে পিবিআই টিম কাজ শুরু করেছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড় হাসপাতালে গিয়েও তথ্য সংগ্রহ করেছে। মহিলার পোশাক দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হয়তো ভিক্ষুক বা মানসিক প্রতিবন্ধী। তিনি আরও জানান, পিবিআই টিম ওই নারীর পরিচয় শনাক্ত করতে কাজ শুরু করেছে।
সোহেল/এমবি

