মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ১১:৩৩
ছবি : সংগৃহীত
চুয়াডাঙ্গা পৌর শহরের মাথাভাঙ্গা নদীতে ডুবে আরবী খাতুন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ইসলামপাড়া মাথাভাঙ্গা নদীতে এ ঘটনা ঘটে।
নিহত আরবী খাতুন ইসলামপাড়ার মো. ইমনের মেয়ে। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।
আরবীর বড় ভাই অনিক জানান, সোমবার সকালে বন্ধুদের সঙ্গে মাথাভাঙ্গা নদীতে মাছ ধরতে যায় আরবী। এসময় হঠাৎ পানির নিচে তলিয়ে যায় সে। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাপলা খাতুন বলেন, ‘পানিতে ডুবে যাওয়া এক শিশুকে হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা। তবে আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ‘বিষয়টি মাত্র জেনেছি। খোঁজ নিয়ে পুলিশ পাঠাচ্ছি।’

