Logo

সারাদেশ

ফেনীতে চাঁদাবাজির অভিযোগে নাপিত রাসেল গ্রেপ্তার

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ১৩:০৯

অ
ফেনীতে চাঁদাবাজির অভিযোগে নাপিত রাসেল গ্রেপ্তার

নাপিত রাসেল

ফেনীতে চাঁদাবাজির অভিযোগে শহীদুল ইসলাম রাসেল ওরফে নাপিত রাসেলকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।  রোববার (২৯ ডিসেম্বর) রাতে জেলা শহরের শহিদুল্লাহ কায়সার সড়কের জনতা মেটাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাসেল ফেনী পুলিশ কোয়াটার এলাকার সিরাজুল ইসলামের ছেলে। 

পুলিশ জানিয়েছে, ফেনী শহরের শহিদুল্লাহ কায়সার সড়কের জনতা মেটাল থেকে ৬০ হাজার টাকা চাঁদা নেন নাপিত রাসেল। রোববার রাতে তিনি ফের চাঁদা দাবি করলে চাঁদা দিতে অস্বীকৃতি জানান মার্কেট কর্তৃপক্ষ। এ সময় রাসেল মার্কেটে ভাঙচুর চালায়। 

পরে ব্যবসায়ীরা থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ লুৎফর কবির বাংলাদেশের খবরকে বলেন, ‘শহরের শীর্ষ চাঁদাবাজ নাপিত রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে আরও ৭টি মামলার ওয়ারেন্ট রয়েছে।’ 

এ ঘটনায় জনতা মেটালের মালিক বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন বলেও জানা গেছে।

এটিআর/

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন