Logo

সারাদেশ

চাঁদপুরে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব ১৪ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ১৪:৫৪

অ
চাঁদপুরে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব ১৪ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

ছবি : বাংলাদেশের খবর

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় চাঁদপুরে শুরু হয়েছে ‘ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৪’ ক্রিকেট টুর্নামেন্ট। টুর্নামেন্টের উদ্‌বোধনী ম্যাচে অংশগ্রহণ করেছে লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলা ক্রিকেট দল।

সোমবার (৩০ ডিসেম্বর) সকালে চাঁদপুর স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক (ডিসি) মোহামদ মোহসীন উদ্দিন।

উদ্‌বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপকমিটির সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার রফিকুল ইসলাম, ক্রীড়া সংগঠক হাসান আল জায়েদ রিফাই, বিসিবির কোচ ও নির্বাচক মো. রুহুল কুদ্দুস শামিম, ক্রিকেটার মোরসালিন খান, চাঁদপুরের ভেনু ম্যানেজার গাউসুল আলম ও ক্রিকেট কোচ পলাশ কুমার সোম।

চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে মোট চারটি জেলা অংশগ্রহণ করছে। দলগুলো হলো- নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা ও ব্রাহ্মনবাড়িয়া। উদ্‌বোধনী ম্যাচে খেলা পরিচালনা করেন আম্পায়ার সুকন ও ফারুক।

আলআমিন ভূঁইয়া/এমবি 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন