Logo

সারাদেশ

টঙ্গীবাড়ীতে বাল্যবিবাহ নিরোধ সম্পর্কিত প্রশিক্ষণ কর্মশালা

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ১৫:১৯

অ
টঙ্গীবাড়ীতে বাল্যবিবাহ নিরোধ সম্পর্কিত প্রশিক্ষণ কর্মশালা

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় বাল্যবিবাহ নিরোধ বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালাটি আয়োজিত হয়। এতে অংশগ্রহণ করেন উপজেলার নিকাহ রেজিস্ট্রার, ইমাম, পুরোহিতসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।

প্রশিক্ষণ কর্মশালার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক সমস্যা, যা দেশের উন্নয়নে বাধা সৃষ্টি করছে। তাই সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ সমস্যা দূর করতে হবে।

কর্মশালায় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা মো. জয়নুল আলম তালুকদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা প্রণয় মান্না দাস, টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. মুহিদুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা আক্তার, মৎস্য কর্মকর্তা নিগার সুলতানা, প্রাণী সম্পদ কর্মকর্তা নজরুল ইসলাম দেওয়ান।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা নিকাহ রেজিস্ট্রার সমিতির সভাপতি কাজী মোস্তাফিজুর রহমান, সহসভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক মুহা. আ. কাইয়ুম, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী সাইফুল ইসলাম, দৈনিক সংগ্রামের উপজেলা সংবাদদাতা কাজী সামসুদ্দিন তুহিন প্রমুখ।

নাজমুল ইসলাম পিন্টু/এমবি 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন