পাহাড়ি এলাকা থেকে ১৯ বনকর্মীকে অপহরণ
মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ১৫:২৪
ছবি : বাংলাদেশের খবর
কক্সবাজারের টেকনাফ থেকে ১৯ বনকর্মীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। সোমবার (৩০ ডিসেম্বর) সকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়ার পশ্চিমে এ অপহরণের ঘটনা ঘটে।
অপহৃতরা হলেন, আইয়ুব আলী (৫০), আনসার উল্লাহ (১৮), আয়াত উল্ল্যাহ (২২), সামছুল আলম (৪৫), ইসলাম (২১), সামছু (৪০), ইসমাইল (৩৫), মোহাম্মদ হাসিম (৪০), নূর মোহাম্মদ (২১), সৈয়দ আমিন (৩০), শফি উল্লাহ (৩০), আইয়ুব (৫০), মাহাতা আমিন (১৮), সাইফুল ইসলাম (২২), সৈয়দ হোসেন (৫০), মো.রফিক (৩৩) ও আইয়ুব খান (১৮)। বাকি দুজনের নাম এখনো জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, বনবিভাগের অধীনে ১৯ জন শ্রমিক পাহাড়ে কাজ করতে যান। এ সময় তাদের কিছু লোক ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েছি। শ্রমিকদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বলেন, অপহরণের শিকার বনবিভাগের ১৯ জন শ্রমিককে উদ্ধারের চেষ্টা চলছে। ঘটনাস্থলে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী আছে।
এটিআর/এমএইচএস

