Logo

সারাদেশ

বরিশালে বাসচাপায় গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা নিহত

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৫২

বরিশালে বাসচাপায় গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা নিহত

বরিশালের উজিরপুর উপজেলায় রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তা নিহত হয়েছেন। ছবি : বাংলাদেশের খবর

বরিশালের উজিরপুর উপজেলায় রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তা নিহত হয়েছেন। রোববার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ইচলাদী টোল প্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিপন বিশ্বাস (৪৩) আগৈলঝাড়া উপজেলার রামান্দী গ্রামের সুদেব বিশ্বাসের ছেলে। তিনি গ্রামীণ ব্যাংকের উজিরপুর সদর শাখায় কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

গৌরনদী মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামীম শেখ জানান, প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, রিপন বিশ্বাস রাস্তা পার হওয়ার সময় বরিশাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা সাকুরা পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর বাসটির চালক গাড়িটি সড়কের পাশে রেখে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন নিহতের মরদেহ উদ্ধার করেন।

ওসি আরও জানান, দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

গাজী আরিফুর রহমান/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর