১০ কোম্পানির অংশগ্রহণে নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটে জব ফেয়ার
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:১৭
ছবি : বাংলাদেশের খবর
নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটে কারিগরি শিক্ষার্থীদের জন্য চাকরি মেলা (জব ফেয়ার) অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) দিনব্যাপী অনুষ্ঠিত এই মেলায় বিভিন্ন কোম্পানি অংশ নেয় এবং শিক্ষার্থীরা সরাসরি চাকরির জন্য আবেদন করার সুযোগ পান।
মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) প্রকৌশলী মো. জয়নাল আবেদীন।
নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী নীহার রঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নরসিংদী ডায়াবেটিকস অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য মো. মাসুদুর রহমান মাসুদ এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের ব্যক্তিগত কর্মকর্তা মো. মাহাবুব আলম। এ সময় ইনস্টিটিউটের উপাধ্যক্ষ, বিভাগীয় প্রধান ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
জব ফেয়ারে ১০টি কোম্পানির স্টল স্থাপন করা হয়। নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটের বিভিন্ন বিভাগের শেষ বর্ষের ৯৬ শিক্ষার্থী এসব কোম্পানিতে চাকরির জন্য আবেদন করেন। কোম্পানিগুলো শিক্ষার্থীদের আবেদন পর্যালোচনা করে ৩২ জনের নাম শর্টলিস্ট করে।
অনুষ্ঠানের শেষে মেলায় অংশ নেওয়া প্রতিটি কোম্পানিকে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।
সুমন রায়/এআরএস

