Logo

সারাদেশ

র‌্যাবের পৃথক অভিযানে গুলি-মাদক উদ্ধার

Icon

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৫৭

র‌্যাবের পৃথক অভিযানে গুলি-মাদক উদ্ধার

ছবি : বাংলাদেশের খবর

নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে র‌্যাবের পৃথক অভিযানে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং ৬৭৮ গ্রাম আফিম উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে র‌্যাব-১১ মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার হোসেন্দি এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় সেখানে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

একই দিন ভোর সাড়ে ৫টায় র‌্যাব-১১ নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার সাইনবোর্ড এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৬৭৮ গ্রাম আফিম জব্দ করা হয়।

রোববার (১ ফেব্রুয়ারি) সকালে র‌্যাব-১১-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. নাঈম উল হক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইমতিয়াজ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন অস্ত্র উদ্ধার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর