Logo

সারাদেশ

২ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল শুরু

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ০৯:১৯

অ
২ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল শুরু

ছবি : সংগৃহীত

মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে ২ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে,পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

পরে কুয়াশা কেটে গেলে সকাল সাড়ে ৮টার দিকে আবার ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল স্বাভাবিক হয়। 

বিষয়টি বাংলাদেশের খবরকে নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার উপ-মহাব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী।

তিনি বলেন, মঙ্গলবার ভোররাত থেকে নৌপথে কুয়াশার পরিমাণ বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। ফলে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ করা হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গেছে। সকাল সাড়ে ৮টা থেকে নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে।

ডিআর/এটিআর/এএ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন