Logo

সারাদেশ

ভোলার ১১৫ ভোটকেন্দ্রে কঠোর নজরদারি, কোস্টগার্ড মোতায়েন

Icon

ভোলা প্রতিনিধি

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৪৩

ভোলার ১১৫ ভোটকেন্দ্রে কঠোর নজরদারি, কোস্টগার্ড মোতায়েন

ছবি : বাংলাদেশের খবর

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ভোলাসহ উপকূলীয় ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিতে কঠোর নজরদারি ও প্রস্তুতি শুরু করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন।

রোববার (১ ফেব্রুয়ারি) সকালে ভোলার দৌলতখান সরকারি আবি আবদুল্লাহ কলেজ মাঠে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ আরিফ হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, ১২ ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পাদনের লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ড বদ্ধপরিকর। নির্বাচন উপলক্ষ্যে গত ১৮ জানুয়ারি থেকে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ২৮ দিন দায়িত্ব পালন করবে বাহিনীটি।

ক্যাপ্টেন আরিফ বলেন, কোস্টগার্ড সদস্যরা দক্ষিণ জোনের আওতাধীন ভোলা সদর, দৌলতখান, তজুমদ্দিন, চরফ্যাশন, মনপুরা, মেহেন্দিগঞ্জ, হাতিয়া, বাউফল, রাঙ্গাবালী, কলাপাড়া ও রামগতি উপজেলার ঝুঁকিপূর্ণ ও সংবেদনশীল এলাকার মোট ১১৫টি ভোটকেন্দ্রে বিশেষ গোয়েন্দা তৎপরতা, ড্রোন নজরদারি, নিয়মিত টহল ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে।

তিনি আরও বলেন, নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা রক্ষা, সাধারণ মানুষের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং যেকোনো সহিংসতা দমনে কোস্টগার্ড সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। পাশাপাশি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনকে সহায়তা প্রদানের মাধ্যমে ধর্ম-বর্ণ নির্বিশেষে জনগণের জানমাল ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবে কোস্টগার্ড।

তপু/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর