Logo

সারাদেশ

লোহাগাড়ায় ১৩০ বছরের ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

Icon

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৩৬

লোহাগাড়ায় ১৩০ বছরের ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

ছবি : বাংলাদেশের খবর

চট্টগ্রামের লোহাগাড়ায় আওলাদে রাসূল বড় মওলানা সৈয়দ মুফজ্জলুর রহমান (রহ.) প্রবর্তিত ১৩০তম ঘোড়দৌড় ও দুই দিনব্যাপী বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে।

৩১ জানুয়ারি থেকে শুরু হয়ে ১ ফেব্রুয়ারি বিকেল ৫টায় উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি সভার বিলে ঘোড়দৌড় ও বার্ষিক সভার সমাপ্তি ঘটে।

এবারের ঘোড়দৌড় প্রতিযোগিতায় চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে আগত আটটি ঘোড়া অংশ নেয়। চট্টগ্রামের পতেঙ্গা এলাকা থেকে আগত আরমানের ঘোড়া প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে। প্রথম স্থান অধিকারীকে পুরস্কার হিসেবে ২০ হাজার টাকা নগদ প্রদান করা হয়।

যথারীতি দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীসহ অংশগ্রহণকারী সবাইকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়।

আবুল কালাম আজাদ/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর