নড়াইলে পর্যটন ও প্রকৃতির সহাবস্থান নিয়ে সেমিনার
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৭
ছবি : বাংলাদেশের খবর
নড়াইলের কালিয়া উপজেলায় পরিবেশ, পরিযায়ী পাখি ও প্রকৃতিভিত্তিক পর্যটনের মধ্যে ভারসাম্য ও সহাবস্থানের কৌশল নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) রাত ৯টায় উপজেলার পানিপাড়ায় অবস্থিত অরুণিমা রিসোর্ট গল্ফ ক্লাবে এ সেমিনারের আয়োজন করে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও অরুণিমা রিসোর্ট গল্ফ ক্লাব।
সেমিনারে সভাপতিত্ব করেন ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ট্রিয়াব) প্রতিষ্ঠাতা সভাপতি খবির উদ্দিন আহমেদ।
অরুণিমা রিসোর্ট গল্ফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা ইরফান আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (বিটিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নুজহাত ইয়াসমিন।
বক্তব্য দেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহকারী পরিচালক তাহারিন তৌহিদা, অরুণিমা রিসোর্ট গল্ফ ক্লাবের ব্যবস্থাপক মুনিব খন্দকার, সাংবাদিক আসাদুর রহমান ও আব্দুস সাত্তার প্রমুখ।
বক্তারা পরিযায়ী পাখি শিকার বন্ধ, তাদের নিরাপদ আবাসস্থল তৈরি এবং প্রকৃতি সংরক্ষণে করণীয় বিষয়ে আলোচনা করেন।
কৃপা বিশ্বাস/এআরএস

