Logo

সারাদেশ

ফের ঘন কুয়াশার চাদরে ঢাকল পঞ্চগড়

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ১১:০৬

অ
ফের ঘন কুয়াশার চাদরে ঢাকল পঞ্চগড়

ছবি : বাংলাদেশের খবর

ফের ঘন কুয়াশায় ঢাকা পড়েছে হিম অঞ্চল খ্যাত পঞ্চগড়। উত্তরের প্রবাহিত হিমেল হাওয়া ও কুয়াশায় শীতের দাপট বেড়েছে সীমান্ত জনপদে।

জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার থেকে জানা যায়, মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। 

আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য মতে, আগামী দিনগুলোতে বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পের পরিমাণ কমে যাবে। এতে নতুন বছরের শুরুতে তাপমাত্রা কমে শীত বাড়তে পারে। মাসের শুরু থেকে শৈত্যপ্রবাহ প্রথম সপ্তাহজুড়ে দেশের বিভিন্ন স্থানে চলতে পারে। সেই সঙ্গে কুয়াশাও বাড়তে পারে।

স্থানীয়রা জানান, এই শীত মৌসুমে তারা দিনের তুলনায় রাতে বেশি শীত অনুভব করছেন। রাতের তাপমাত্রা মাইনাস জিরো ডিগ্রিতে নেমে যাওয়ার মতো অনুভূতি হচ্ছে। এ কারণে সন্ধ্যা ও ভোরে খড়কুটো জ্বালিয়ে শীত থেকে কিছুটা উষ্ণতা পাওয়ার চেষ্টা করছেন তারা। তবে, দিন-রাতের তাপমাত্রার পার্থক্যের কারণে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। জেলা ও উপজেলা হাসপাতালগুলোর বহির্বিভাগে সর্দি, জ্বর, ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাসকষ্টের মতো রোগের আক্রান্তদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বাংলাদেশের খবরকে বলেন, ‘আজকের তাপমাত্রা ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা গত বছর ৩১ ডিসেম্বরের তুলনায় কিছুটা কম। গত বছরের ৩১ ডিসেম্বর তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।’ 

এসকে দোয়েল/এটিআর

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন