Logo

সারাদেশ

নরসিংদী প্রেসিডেন্সি কলেজে ঐতিহ্যবাহী পিঠা উৎসব

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ২০:২৬

নরসিংদী প্রেসিডেন্সি কলেজে ঐতিহ্যবাহী পিঠা উৎসব

ছবি : বাংলাদেশের খবর

নরসিংদীতে গ্রাম বাংলার ঐতিহ্য আর শেকড়ের স্বাদ নিয়ে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য শীতকালীন পিঠা উৎসব। সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে নরসিংদী প্রেসিডেন্সি কলেজের উদ্যোগে কলেজ প্রাঙ্গণে এই উৎসবের আয়োজন করা হয়।

পিঠা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী স্থানীয় সরকারের উপপরিচালক শিউলি রহমান তিন্নী। উৎসবের উদ্বোধন করেন এনসিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল্লাহ আল ফয়সাল।

নরসিংদী প্রেসিডেন্সি কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. নূরুল ইসলাম, প্রাক্তন জেলা শিক্ষা কর্মকর্তা এ কে এম শাহজাহান, কলেজের অধ্যক্ষ কানিজ ফাতেমা এবং নবধারা শিক্ষা পরিবারের চেয়ারম্যান মোতাহার হোসেন অনিক প্রমুখ।

আয়োজকরা জানান, পিঠা উৎসবে মোট ৮টি স্টলে শতাধিক রকমের পিঠার পসরা সাজানো হয়। এর মধ্যে নজর কেড়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ভাপা, চিতই, দুধ চিতই, ম্যারা পিঠা, নকশি বা ফুল পিঠা ও জামাই পিঠাসহ হরেক রকমের পিঠা।

দিনব্যাপী এই আয়োজনে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো কলেজ প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে। যান্ত্রিক জীবনে নতুন প্রজন্মের কাছে লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যবাহী খাবারের পরিচয় করিয়ে দিতেই এই আয়োজন বলে জানান কলেজ কর্তৃপক্ষ।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শিক্ষা প্রতিষ্ঠান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর