ছবি: সংগৃহীত
চট্টগ্রামের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমানকে আদালত কারাগারে পাঠিয়েছেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার আসামি খলিলুর রহমান গত রোববার ঢাকা মহানগর আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। বর্তমানে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। আদালত সূত্রে বিষয়টি জানা গেছে। ঢাকা কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষও তার জেলে থাকার বিষয়টি নিশ্চিত করেছে।
চট্টগ্রামের আরেক শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী সাদ মুসা গ্রুপকে ন্যাশনাল ব্যাংকের দেওয়া ৪৫৯ কোটি টাকা আত্মসাতের ঘটনায় কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমানসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়। গত ৩০ ডিসেম্বর দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক রাম প্রসাদ মন্ডল বাদী হয়ে কমিশনের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন। এই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলায় সিকদার গ্রুপের চার পরিচালক—রন হক সিকদার (ব্যবস্থাপনা পরিচালক), তার ভাই রিক হক সিকদার, মা মিসেস মনোয়ারা সিকদার ও বোন সাবেক সংসদ সদস্য পারভীন হক সিকদার—কেও আসামি করা হয়েছে। এছাড়া সাবেক পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীমের নামও আসামির তালিকায় রয়েছে।
এএস/

