Logo

সারাদেশ

নওগাঁয় বিজিবির অভিযানে ২টি ভারতীয় মহিষ জব্দ

Icon

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৪

নওগাঁয় বিজিবির অভিযানে ২টি ভারতীয় মহিষ জব্দ

নওগাঁর পোরশা উপজেলার নীতপুর সীমান্তে দুইটি ভারতীয় মহিষ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৬টায় নীতপুর বিওপির একটি টহল দল এই মহিষগুলো জব্দ করে।

বিজিবি সূত্রে জানা গেছে, নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধীনস্থ নীতপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. মনিরুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল নীতপুর সীমান্তের টেট্রা নামক স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানে সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা মালিকবিহীন অবস্থায় দুইটি ভারতীয় মহিষ জব্দ করা হয়। বর্তমানে মহিষগুলো পত্নীতলা শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম (পিএসসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্ত এলাকায় গরু, মাদক পাচার, অবৈধ পারাপার এবং চোরাচালান রোধে বিজিবি সবসময় সতর্ক অবস্থানে রয়েছে। নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাচালান বিরোধী এই সর্বাত্মক অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

জাহাঙ্গীর আলম মানিক/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিজিবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর