Logo

সারাদেশ

বরিশালে দুর্ঘটনার কবলে মরদেহবাহী অ্যাম্বুলেন্স, আহত ৬

Icon

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৫৭

বরিশালে দুর্ঘটনার কবলে মরদেহবাহী অ্যাম্বুলেন্স, আহত ৬

ছবি : বাংলাদেশের খবর

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটেছে। এ ঘটনায় ৬ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, এক শিশুর মরদেহ নিয়ে বরিশাল যাওয়ার পথে অ্যাম্বুলেন্সটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী ট্রাকের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। দুর্ঘটনায় অ্যাম্বুলেন্স ও ট্রাকের চালকসহ মোট ৬ জন আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, অ্যাম্বুলেন্স চালকের ক্লান্তি বা অসতর্কতার কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত দুটি গাড়িই জব্দ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

মিজান/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর