Logo

সারাদেশ

নিঃসন্তান গৃহবধূকে ধর্ষণ মামলায় কবিরাজের যাবজ্জীবন কারাদণ্ড

Icon

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪৫

নিঃসন্তান গৃহবধূকে ধর্ষণ মামলায় কবিরাজের যাবজ্জীবন কারাদণ্ড

ছবি : বাংলাদেশের খবর

মেহেরপুরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে কবিরাজ মোজা শেখকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আদালতের নির্দেশ, জরিমানার টাকা না দিলে তাকে আরও এক বছর কারাভোগ করতে হবে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আলী মাসুদ শেখ এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মোজা শেখ মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর শেখপাড়ার মৃত হযরত আলীর ছেলে।

মামলার বাদী দম্পতি নিঃসন্তান ছিলেন। সন্তান লাভের আশায় ২০২১ সালে তারা চুয়াডাঙ্গা জেলার দর্শনার চিতল গ্রাম থেকে মেহেরপুর সদরের পিরোজপুর গ্রামে কবিরাজ মোজা শেখের কাছে যান।

অভিযোগ রয়েছে, কবিরাজ দম্পতিকে একটি কক্ষে নিয়ে ওষুধ খাইয়ে স্বামীকে অজ্ঞান করেন ও স্ত্রীকে ধর্ষণ করেন। ঘটনার পর ২০২১ সালের ৩ মার্চ ওই দম্পতি মেহেরপুর সদর থানায় ধর্ষণের মামলা দায়ের করেন।

পুলিশ তদন্ত শেষে ওই বছরের ২৯ নভেম্বর আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেয়। বিচারে অভিযোগ প্রমাণিত হলে আসামি মোজা শেখকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান তুহিন। তিনি বলেন, ‘এই রায়ের মাধ্যমে সমাজে ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিচার নিশ্চিত হল। আশা করি, এটি একটি শিক্ষণীয় দৃষ্টান্ত হবে।’

আসামিপক্ষের আইনজীবি ছিলেন অ্যাডভোকেট মিয়াজান আলী।

আকতারুজ্জামান/এআরএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ধর্ষণ মামলা কারাদণ্ড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর