শবে বরাতে গরিব-অসহায়ের মাঝে গরুর গোস্ত বিতরণ
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৫৬
ছবি : বাংলাদেশের খবর
পবিত্র শবে বরাত উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের উত্তর চাকামইয়া মানবিক সোসাইটি গরিব ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে গরুর গোস্ত বিতরণ করেছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর চাকামইয়া মীরা বাড়ির সামনে এই গোস্ত বিতরণ করা হয়। সংগঠনের পক্ষ থেকে একটি গরু জবাই করে স্থানীয় অসহায়, দরিদ্র পরিবার এবং মিয়া বাড়ি মসজিদে গোস্ত বিতরণ করা হয়।
এ সময় সংগঠনের সভাপতি তানজিল মীর, সাধারণ সম্পাদক নাঈম দফাদার ও সিনিয়র সহসভাপতি মোসা. এমির নেতৃত্বে অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মহিববুল্লা, কোষাধ্যক্ষ কাওসার সিকদার, প্রচার সম্পাদক জাকারিয়া মীর, সহসভাপতি নোমান, হারুন মীর, হাকিম মুসুল্লি, ইদ্রিস, মহসিন, কামাল মীর ও তামিম মীর প্রমুখ।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম চলমান রাখার ইচ্ছা তাদের রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর চাকামইয়া মানবিক সোসাইটি নিয়মিত শীতার্তদের মাঝে কম্বল বিতরণ, রমজানে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণসহ বিভিন্ন সামাজিক কর্মসূচি পালন করে আসছে। তাদের এসব উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
নান্নু/এআরএস

