Logo

সারাদেশ

জনগণের মুখোমুখি অনুষ্ঠানে ফেনী-৩ আসনের পাঁচ প্রার্থী

Icon

এম. এমরান পাটোয়ারী, ফেনী

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:০১

জনগণের মুখোমুখি অনুষ্ঠানে ফেনী-৩ আসনের পাঁচ প্রার্থী

ছবি : বাংলাদেশের খবর

ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের নিয়ে ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠানের আয়োজন করেছে সুজন-সুশাসনের জন্য নাগরিক ফেনী জেলা কমিটি।

সোমবার (২ ফেব্রুয়ারি) দাগনভূঞা আতাতুর্ক সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় এ সংলাপ।

সুজন ফেনী জেলা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সমন্বয়ক দিলীপ কুমার সরকারের সঞ্চালনায় এতে পাঁচ প্রার্থী তাদের দলীয় ও ব্যক্তিগত পরিকল্পনা তুলে ধরেন এবং উপস্থিত জনগণের প্রশ্নের উত্তর দেন।

উপস্থিত প্রার্থীরা হলেন জামায়াত জোটের ডা. ফখরুদ্দিন মানিক, ইসলামী আন্দোলনের মো. সাইফ উদ্দিন, বাসদের আবদুল মালেক, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মো. আবু নাছির ও ইনসানিয়াত বিপ্লবের মো. হাসান আহমদ।

প্রার্থীরা পাঁচ মিনিট করে বক্তব্যে নির্বাচিত হলে দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া, শিক্ষা সংস্কার, নদীভাঙন রোধ, গ্যাস সংকট সমাধান, সড়ক সংস্কার, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ইসলামী আন্দোলনের প্রার্থী সাম্য ও মানবিক মর্যাদার কথা বলেন। বাসদ প্রার্থী সংসদে ও মাঠে জনগণের দাবি তুলে ধরার কথা বলেন। ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী মানবিক মানুষ গড়ার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পেশাজীবী, সাংস্কৃতিক সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শেষে উপস্থিত ভোটাররা যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার অঙ্গীকার করেন।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর