Logo

সারাদেশ

আশুলিয়ায় আগুনে পুড়ল ৮ দোকান

Icon

সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ১২:১২

অ
আশুলিয়ায় আগুনে পুড়ল ৮ দোকান

ছবি : বাংলাদেশের খবর

সাভারের আশুলিয়ায় একটি মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে প্রায় ৮টি দোকান পুড়ে গেছে।

সোমবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার বাইপাইল মোড় এলাকার রমজান আলী সুপার মার্কেটে এ অগ্নিকাণ্ড  ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১০টার দিকে প্রথমে একটি মসলার দোকানে আগুনের সূত্রপাত হয়। পরবর্তীতে পার্শ্ববর্তী পলিথিনের দোকান ও চায়ের দোকানসহ আশপাশের ৮টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে একাধিক ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস জানায়, রাতে বাইপাইলের একটি দোকানে আগুনের সূত্রপাতের খবর পেয়ে আমার দ্রুত ঘটনাস্থলে যাই। প্রথমে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কিন্তু আগুন দ্রুত সময়ের মধ্যেই আশপাশের দোকানে ছড়িয়ে পড়ায় জিরাবো স্টেশন থেকে আরও ৩টি ইউনিট আনা হয়। পরে ডিইপিজেড ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিটসহ সর্বমোট ৬টি ইউনিট দেড়ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে নিশ্চিত করে বলা যাচ্ছে না। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানা যাবে।

হাসান ভুঁইয়া/ এটিআর

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন