চরফ্যাসন সরকারি কলেজের নতুন অধ্যক্ষ জসিম উদ্দিন
চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ২০:১৪
নতুন অধ্যক্ষকে ফুল দিয়ে বরণ করে নেন চরফ্যাসন সরকারি কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা
চরফ্যাসন সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন মো. জসিম উদ্দিন। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে এ পদে দায়িত্ব গ্রহণ করেন।
এ উপলক্ষে কলেজ অধ্যক্ষের কার্যালয়ে আয়োজিত যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরফ্যাসন সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মো. আলাউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সহযোগী অধ্যাপক ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল হক মাসুদ, সহকারী অধ্যাপক মো. মেহেদী হাসানসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মচারীরা। অনুষ্ঠানে নবাগত অধ্যক্ষকে শিক্ষক পরিষদ, বিভিন্ন বিভাগ, কর্মচারী ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি জসিম উদ্দিনকে চরফ্যাসন সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন দিয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। এর আগে তিনি বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ভোলা জেলার রাজাপুর ইউনিয়নের কৃতী সন্তান।
এম ফাহিম/এইচকে

