ছারছীনা দরবার শরিফে পবিত্র শবে বরাত পালিত
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৩২
ছবি : বাংলাদেশের খবর
পিরোজপুরের ছারছীনা দরবার শরিফের জামে মসজিদে যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র শবে বরাত পালিত হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) মাগরিবের নামাজ শেষ হওয়ার পর থেকেই বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা দরবার শরিফে নামাজ ও নফল ইবাদত পালনের জন্য জামে মসজিদে সমবেত হতে থাকেন।
নামাজের পূর্বে এ রাতের তাৎপর্য, নফল ইবাদতের নিয়ম-কানুন ও ধর্মীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও মিলাদ মাহফিল পরিচালনা করেন ছারছীনা আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মো. রুহুল আমিন ছালেহী।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন একই মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. রুহুল আমিন আফসারী।
এ সময় মুসল্লিরা নফল নামাজ, জিকির-আজকার, কোরআন তেলাওয়াত ও জিয়ারতে মশগুল ছিলেন।
সৈয়দ বশির আহম্মেদ/এআরএস

