Logo

সারাদেশ

শেরপুর-৩ : জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের দাফন সম্পন্ন

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১:০০

শেরপুর-৩ : জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের দাফন সম্পন্ন

ছবি : বাংলাদেশের খবর

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি নুরুজ্জামান বাদলের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকালে শ্রীবরদী সরকারি কলেজ মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

মঙ্গলবার দিবাগত রাতে কিডনিজনিত জটিলতায় মৃত্যুবরণ করেন তিনি। এর আগে বেলা আড়াইটায় শেরপুর পৌর পার্কে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজায় হাজারো শোকাহত মানুষ এক নজরে শেষবারের মতো প্রিয় নেতাকে দেখতে ও বিদায় জানাতে শ্রীবরদী কলেজ মাঠে উপস্থিত হন।

জানাজায় ইমামতি করেন মরহুমের ছোট ভাই অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার মাসুদুর রহমান মাসুদ।

স্থানীয় বাসিন্দা খাইরুল মিয়া বলেন, ‘আমরা একজন অভিভাবক হারালাম। তিনি সবসময় আমাদের দিকনির্দেশনা দিতেন।’

ছাত্তার মিয়া বলেন, ‘তিনি স্কুলের শিক্ষার্থীদের প্রয়োজনে নিজেই টাকা দিয়ে সহযোগিতা করতেন। আমরা একজন সৎ ও ভালো নেতাকে হারালাম।’

শ্রীবরদী উপজেলা জামায়াতের নেতা আজহারুল ইসলাম মিস্টার জানান, তারা একসঙ্গে স্কুল জীবন পার করেছেন এবং স্থানীয় তাতিহাটি আইডিয়াল স্কুল প্রতিষ্ঠায় বাদলের ভূমিকা ছিল অগ্রগণ্য।

জানাজায় জামায়াতের জেলা আমির মাওলানা হাফিজুর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, এনসিপির জেলা আহ্বায়ক ইঞ্জিনিয়ার লিখন মিয়া, ঝিনাইগাতীর সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশাহ ও ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আশরাফুজ্জান মাসুমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নুরুজ্জামান বাদলের মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের উপনির্বাচন স্থগিত করা হয়েছে বলে জেলা রিটার্নিং অফিসার নিশ্চিত করেছেন।

শাহরিয়ার শাকির/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর