ফরিদপুর-১ : নির্বাচনী মাঠে সরব ড. ইলিয়াস মোল্যা, জমজমাট প্রচার
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২১:০৩
ফরিদপুর-১ (মধুখালী, বোয়ালমারী, আলফাডাঙ্গা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ড. ইলিয়াস মোল্যা বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন। ছবি : বাংলাদেশের খবর
ফরিদপুর-১ (মধুখালী, বোয়ালমারী, আলফাডাঙ্গা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ড. ইলিয়াস মোল্যা বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে আলফাডাঙ্গা সদর বাজারের বিভিন্ন অলিগলিতে এ গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গণসংযোগকালে ড. ইলিয়াস মোল্যা স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি আগামী নির্বাচনে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিয়ে দেশ ও জনগণের সেবায় কাজ করার সুযোগ চান। এ সময় নেতাকর্মীদের ‘দাঁড়িপাল্লা’র পক্ষে স্লোগানে স্লোগানে পুরো বাজার এলাকা মুখরিত হয়ে ওঠে। সাধারণ ভোটারদের মধ্যেও এ গণসংযোগকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
প্রচারণায় প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা জামায়াতের আমির মাওলানা কামাল হোসাইন, সেক্রেটারি এস এম হাফিজুর রহমান, উপজেলা নায়েবে আমির এস এম রিদওয়ানুন্নবী এবং এনসিপির জেলা শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক বায়েজীদ হোসেন শাহেদসহ স্থানীয় জামায়াত ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
গণসংযোগ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন, এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ইনসাফ কায়েমের কোনো বিকল্প নেই। তারা আগামী নির্বাচনে সকল ভয়ভীতি উপেক্ষা করে ভোটকেন্দ্রে গিয়ে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে জয়যুক্ত করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।
মিয়া রাকিবুল/এমবি

