Logo

সারাদেশ

বগুড়ায় ভূয়া ম্যাজিস্ট্রেট আটক

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২১:২১

বগুড়ায় ভূয়া ম্যাজিস্ট্রেট আটক

বগুড়ার সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের উরদ্দিগোলা বাজারে ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণার অভিযোগে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে উরদ্দিগোলা বাজারের শাহিন হোটেলে এ ঘটনা ঘটে।

আটক মেহেদী হাসান শুভ বগুড়া সদরের নারুলী এলাকার মনির উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মেহেদী হাসান শুভ শাহিন হোটেলে ঢুকে মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে থাকেন এবং নিজেকে ফুড ইন্সপেক্টর পরিচয় দেন। একপর্যায়ে তিনি হোটেল মালিক শাহিনের কাছে এক লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করবেন বলে হুমকি দেন।

এ সময় স্থানীয়রা তার পরিচয়পত্র দেখতে চাইলে তিনি প্রথমে তা দেখাতে অস্বীকার করেন। পরে স্থানীয়দের চাপে একটি আইডি কার্ড দেখালেও তার আচরণ সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয় দোকানদার ও জনতা তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।

হোটেল মালিক শাহিন বলেন, ‘তিনি আমার দোকানে এসে নিজেকে ফুড ইন্সপেক্টর পরিচয় দিয়ে এক লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে জরিমানা করবেন বলে ভয় দেখান। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়।’

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘মেহেদী হাসানকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।’

জুয়েল/এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আটক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর