Logo

সারাদেশ

বিএনপি ক্ষমতায় এলে লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে : সালাহউদ্দিন আহমদ

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২২:২২

বিএনপি ক্ষমতায় এলে লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে : সালাহউদ্দিন আহমদ

ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার–১ আসনের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি ক্ষমতায় থাকলেই দেশের লবণ শ্রমিকরা তাদের উৎপাদিত লবণের ন্যায্যমূল্য পেয়ে থাকে।

বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজারের মগনামা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বর্তমানে লবণের ন্যায্যমূল্য না পাওয়ার অভিযোগ করে সালাহউদ্দিন আহমদ বলেন, ঢাকায় এক কেজি লবণ ৪০ টাকা দরে বিক্রি হলেও উপকূলের লবণচাষীরা কেজিপ্রতি ১০ টাকাও পান না। এটি চরম বৈষম্য।

তিনি বলেন, দরিদ্র লবণচাষীদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে বিএনপি অতীতে আন্দোলন করেছে এবং তা বাস্তবায়নও করেছে। বর্তমানে অন্তর্বর্তী সরকারের অভিজ্ঞতার অভাবে লবণ আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এতে বাজারে দাম কমে যায়। বিএনপির অনুরোধে সরকার আমদানি বন্ধ করেছে। এর ফলে লবণের দাম বাড়বে বলেও তিনি আশা প্রকাশ করেন।

বিএনপি ক্ষমতায় এলে লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে উল্লেখ করে তিনি আরও বলেন, বিএনপির রাজনীতির মূল কথা গণতন্ত্র। বিএনপি দেশের মানুষের সামনে একটি সুস্পষ্ট রূপরেখা তুলে ধরেছে। দরিদ্রদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে এবং দারিদ্র বিমোচনের মাধ্যমে অর্থনৈতিক স্বচ্ছলতা আনার উদ্যোগ নেওয়া হবে।

তিনি অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের দেশের মানুষের জন্য কোনো বাস্তব পরিকল্পনা নেই।

জনসভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি এম বাহাদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, জেলা ওলামা দলের সভাপতি আলী হাসান চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জেড এম মুসলেম উদ্দিন, মহিলা দলের সভানেত্রী সাবিনা ইয়াসমিন জিনু, মগনামা ইউনিয়ন বিএনপির সভাপতি ফয়সাল চৌধুরী, উজানটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম মিন্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদীদ মুকুটসহ স্থানীয় নেতারা।

এএস/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর