Logo

সারাদেশ

নির্বাচনী সহিংসতা রুখতে সেনাবাহিনীর কমান্ডো মহড়া

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৫

নির্বাচনী সহিংসতা রুখতে সেনাবাহিনীর কমান্ডো মহড়া

ছবি : বাংলাদেশের খবর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোটকেন্দ্রে সম্ভাব্য সহিংসতা ও বিশৃঙ্খলা এড়াতে ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর বিশেষ কমান্ডো মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে এই মহড়া অনুষ্ঠিত হয়। মহড়া চলাকালে স্টেডিয়ামে সেনাবাহিনীর এস–৩ বিআরজে (S3-BRJ) হেলিকপ্টারযোগে অবতরণ করেন জিওসি মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান। তিনি সরাসরি মহড়া পরিদর্শন করেন এবং এতে অংশ নেওয়া সেনাসদস্যদের দিকনির্দেশনা দেন।

মহড়ায় আধুনিক কৌশলে জরুরি পরিস্থিতি মোকাবিলা, দ্রুত সাড়াদান, নিরাপত্তা বলয় তৈরি এবং ভোটকেন্দ্রের আশপাশে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়। এর মাধ্যমে যেকোনো নাশকতা বা সহিংসতা রোধে সেনাসদস্যদের দক্ষতা ও পূর্ণ প্রস্তুতি তুলে ধরা হয়।

সংশ্লিষ্টরা জানান, নির্বাচনের সময় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। এ ধরনের মহড়া সাধারণ ভোটারদের মাঝে আস্থা বাড়াবে এবং একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সেনাবাহিনী সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর