Logo

সারাদেশ

কালিয়াকৈরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

Icon

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৩৮

কালিয়াকৈরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

ছবি : বাংলাদেশের খবর

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মাহিম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তার বাড়ি টাঙ্গাইল জেলার সখিপুর থানায়। পিতা মিন্টু মিয়া।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফুলবাড়িয়ায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সন্ধ্যায় মোটরসাইকেলে চলাচলকালে তিনি দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাহিম কালিয়াকৈর বাইপাস এলাকার আল হেরা বাইক পয়েন্টে কর্মরত ছিলেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর