Logo

সারাদেশ

নড়াইলে মতুয়া সম্প্রদায়ের মিলনমেলা

Icon

কৃপা বিশ্বাস, নড়াইল

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৪৮

নড়াইলে মতুয়া সম্প্রদায়ের মিলনমেলা

ছবি : বাংলাদেশের খবর

নড়াইলের লোহাগড়া উপজেলার রায়গ্রামে মতুয়া সম্প্রদায়ের দুই দিনব্যাপী বর্ণাঢ্য মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।  গুরুচাঁদ মতুয়া মিশনের নড়াইল জেলা শাখার সভাপতি মতুয়া অসীম পালের বাড়িতে আয়োজিত ৭ম বার্ষিক এ সম্মেলনে জেলার বিভিন্ন অঞ্চল থেকে শত শত মতুয়া অনুসারী একত্রিত হন।

বুধবার ও বৃহস্পতিবার হরিনাম সংকীর্তন, ধর্মীয় যাত্রাপালা ও গ্রামীণ মেলার মধ্য দিয়ে সম্প্রদায়ের ঐতিহ্যবাহী এই সমাবেশ সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করেছে।

সম্মেলনে অংশগ্রহণকারী মতুয়া দলগুলো গুরুচাঁদ ঠাকুর ও হরিচাঁদ ঠাকুরের বাণী ও আদর্শকে সংগীত, নৃত্য ও আলোচনার মাধ্যমে ফুটিয়ে তোলেন।

প্রধান অতিথি মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির সভাপতি পদ্মনাভ ঠাকুর তার বক্তব্যে সাম্প্রদায়িক সম্প্রতি ও মানবিক মূল্যবোধের প্রতি গুরুত্বারোপ করেন।

জেলা মতুয়া মিশনের সভাপতি মতুয়া অসীম পালের সভাপতিত্বে আলোচনা সভায় স্থানীয় নেতারা মতুয়া সম্প্রদায়ের শিক্ষা, সাংস্কৃতিক বিকাশ ও সামাজিক অধিকার নিয়ে বিশদ আলোচনা করেন।

এদিকে সম্মেলনে নড়াইল-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ফরিদুজ্জামান ফরহাদ ও স্বতন্ত্র প্রার্থী মো. মনিরুল ইসলাম উপস্থিত হয়ে সম্প্রদায়ের সমর্থন কামনা করেন। তবে অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল ধর্মীয় ও সাংস্কৃতিক সম্প্রীতি প্রতিষ্ঠা করা।

মতুয়া অসীম পাল জানান, সম্প্রদায়ের অধিকার সুরক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি শিশু শিক্ষা ও তরুণ প্রজন্মের বিকাশে নানা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। মতুয়া মিশন নিয়মিত এমন সম্মেলনের মাধ্যমে সম্প্রদায়ের ভাববিনিময় ও ঐক্য বজায় রাখতে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।

দুই দিনব্যাপী এ আয়োজন স্থানীয়ভাবে প্রশংসা অর্জন করেছে এবং মতুয়া সম্প্রদায়ের মধ্যে নতুন উদ্দীনা ও সংহতি সৃষ্টি করেছে বলে উপস্থিত অংশগ্রহণকারীদের মন্তব্যে উঠে এসেছে।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর