Logo

সারাদেশ

সোনারগাঁয়ে মাদক-জুয়ার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

Icon

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:২৯

সোনারগাঁয়ে মাদক-জুয়ার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ছবি : বাংলাদেশের খবর

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নে মাদক ও জুয়ার প্রভাবে একের পর এক প্রাণহানির ঘটনায় এলাকাবাসী সোচ্চার হয়ে উঠেছেন। ‘চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের শেখকান্দি এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে এলাকাবাসী অভিযোগ করেন, গত দুই বছরে অতিরিক্ত মাদকসেবনের কারণে শেখকান্দি এলাকার মানুল, ইমান, ওমর, মানিক ও ইয়াকুব নামে পাঁচ যুবকের মৃত্যু হয়েছে। এই মৃত্যু মিছিল থামাতে এবং নতুন প্রজন্মকে রক্ষায় এখন রাজপথে নেমেছেন সাধারণ মানুষ।

মানববন্ধনে বক্তব্য রাখেন মো. কামরুল হাসান বাবুল, মজিবুর রহমান, সাবেক সদস্য নেহাল উদ্দীন ও মো. বিল্লাল হোসেন।

বক্তারা বলেন, ‘আমরা আর কোনো মায়ের বুক খালি হতে দেখতে চাই না। মাদক কারবারিরা আমাদের সন্তানদের খুনি। প্রশাসনকে অবিলম্বে এই মাদক চক্রের হোতাদের গ্রেফতার করতে হবে, অন্যথায় আমরা আরও বড় আন্দোলনে নামব।’

এ সময় সানাউল্লাহ প্রধান, ইয়ামিন আহমেদ শিশির, আরমান ভূইয়া, মো. আইব, মো. আপেল, সজল, জুলহাস, মো. আরিফ, নূরে আলম, মো. তারেক ও মোবারক হোসেনসহ স্থানীয় কয়েকশত বাসিন্দা উপস্থিত ছিলেন।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মানববন্ধন মাদক কারবারি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর