Logo

সারাদেশ

নরসিংদী-১ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে গণসংযোগ

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৩১

নরসিংদী-১ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে গণসংযোগ

ছবি : বাংলাদেশের খবর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নরসিংদী-১ আসনের বিএনপি প্রার্থী খায়রুল কবির খোকনের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত  হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর নরসিংদীর বড় বাজারে এ গণসংযোগ করেন নরসিংদী জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি শাহেন শাহ শানু ও শহর বিএনপির সাবেক সভাপতি বাবুল সরকার।

এসময় তারা বাজারের বিভিন্ন দোকানের ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষের কাছে ধানের শীষ প্রতীকে ভোটের জন্য আহ্বান জানান।

গণসংযোগকালে শাহেন শাহ শানু বলেন, ‘শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নের জন্য ধানের শীষের কোনো বিকল্প নেই। আপনারা খায়রুল কবির খোকনকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।’

সুমন রায়/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর