খাগড়াছড়িতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থনে গণমিছিল
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৪২
ছবি : বাংলাদেশের খবর
খাগড়াছড়ি ২৯৮ নং আসনের স্বতন্ত্র প্রার্থী ধর্ম জ্যোতি চাকমার সমর্থনে গণমিছিল করেছে পাহাড়ি বিভিন্ন সম্প্রদায়ের মানুষ।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠ থেকে তার 'ঘোড়া' প্রতীকের সমর্থনে বিশাল মিছিল বের হয়।
মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। অংশগ্রহণকারীরা পছন্দের প্রার্থীর সমর্থনে প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন এবং মুহুর্মুহু শ্লোগানে পুরো শহরকে মাতিয়ে তোলেন।
মিছিলে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় ১২ থেকে ১৫ হাজার নারী-পুরুষ অংশ নেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
ছোটন বিশ্বাস/এআরএস

