Logo

সারাদেশ

বাগেরহাটে চাঁদা না পেয়ে সাবেক ইউপি সদস্যকে মারধরের অভিযোগ

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৫১

বাগেরহাটে চাঁদা না পেয়ে সাবেক ইউপি সদস্যকে মারধরের অভিযোগ

বাগেরহাটের কচুয়া উপজেলায় চাঁদা না দেওয়ায় মো. আলম হোসেন (৬২) নামে এক সাবেক ইউপি সদস্যকে মারধর ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে শ্রমিকদল নেতার বিরুদ্ধে। ছবি : বাংলাদেশের খবর

বাগেরহাটের কচুয়া উপজেলায় চাঁদা না দেওয়ায় মো. আলম হোসেন (৬২) নামে এক সাবেক ইউপি সদস্যকে মারধর ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে শ্রমিকদল নেতার বিরুদ্ধে।

শুক্রবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফুলতলা গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করেন।

আহত আলম হোসেন কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলম হোসেন অভিযোগ করে বলেন, গোপালপুর ইউনিয়ন শ্রমিকদল নেতা জামাল শেখ দীর্ঘদিন ধরে তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। টাকা দিতে অস্বীকৃতি জানালে বিভিন্ন সময় হুমকি ও ভয়ভীতি দেখানো হয়। শুক্রবার সকালে তিনি বাড়ির সামনে দাঁড়িয়ে থাকাকালে জামাল শেখ লোকজন নিয়ে এসে তার ওপর হামলা চালায়। এতে তার হাত ও পায়ে গুরুতর জখম হয়। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

তিনি আরও বলেন, শুধু আমার কাছেই নয়, আমার মতো আরও অনেকের কাছেও জামাল শেখ চাঁদা দাবি করে আসছে। টাকা না দেওয়ায় আমার ওপর হামলা করা হয়েছে।

অভিযোগের বিষয়ে গোপালপুর ইউনিয়ন শ্রমিকদল নেতা জামাল শেখ বলেন, আলম আওয়ামী লীগের লোক ছিল। সকালে ধানের শীষের মিছিল নিয়ে যাচ্ছিলাম। অনেক লোক দেখে ভয় পেয়ে দৌড়ে পালাতে গিয়ে সে পড়ে আহত হয়েছে। আমি তার কাছে কোনো চাঁদা চাইনি।

অভিযোগের বিষয়ে গোপালপুর ইউনিয়ন শ্রমিকদল নেতা জামাল শেখ বলেন, আলম আওয়ামী লীগের লোক ছিল। সকালে ধানের শীষের মিছিল নিয়ে আসছিলাম। অনেক লোক দেখে ভয়ে দৌড়ে পালাতে গিয়ে পড়ে আহত হয় আলম। আমি তার কাছে কোনো চাঁদা চাইনি।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, আলমের পরিবারের লোকজন থানায় এসে মারধরের বিষয়টি জানিয়েছেন। এজাহার দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

শেখ আবু তালেব/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

চাঁদাবাজি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর