গুরুদাসপুরে শিশু ধর্ষণ চেষ্টায় যুবক গ্রেপ্তার
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৪৬
নাটোরের গুরুদাসপুরে প্রথম শ্রেণিতে পড়ুয়া শিশুকে ধর্ষণ চেষ্টার মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার উদবাড়িয়া গ্রামের মনিরুল ইসলামের ছেলে মো. লিখন (১৮) বৃহস্পতিবার রাতে পাশের বাড়ির সুইটি খাতুনকে (প্রতিকী নাম) একা পেয়ে ভুলিয়ে ভালিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে স্থানীয়রা টের পেয়ে লিখনকে হাতেনাতে ধরে ফেলে এবং পুলিশে সোপর্দ করে।
গুরুদাসপুর থানার অফিসার (ইনচার্জ) মো. শফিকুজ্জামান সরকার বলেন, এ ব্যাপারে মামলা হলে শুক্রবার আসামী লিখনকে নাটোর কারাগারে প্রেরণ করা হয়।
নাজমুল হাসান/এসএসকে/

