Logo

সারাদেশ

সংখ্যালঘুদের সম্পদের দিকে লাল চোখে তাকালে রাষ্ট্র চোখ তুলে ফেলবে : জামায়াত আমির

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৪৩

সংখ্যালঘুদের সম্পদের দিকে লাল চোখে তাকালে রাষ্ট্র চোখ তুলে ফেলবে : জামায়াত আমির

ছবি: সংগৃহীত

 জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সংখ্যালঘুদের সম্পদের দিকে কেউ লাল চোখে তাকালে রাষ্ট্র তার চোখ তুলে ফেলবে। আগামীর বাংলাদেশে কোনো ধরনের সাম্প্রদায়িক বিভাজন বরদাশত করা হবে না।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফরিদপুরের বোয়ালমারী পৌর সদরের স্টেডিয়াম মাঠে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, “আমাদের সংখ্যালঘু ভাই-বোনেরা নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবেন। সেখানে অন্য কেউ বাধা দেওয়ার দুঃসাহস দেখাতে পারবে না। আমরা একটি সাম্যের বাংলাদেশ চাই।”

তিনি আরও বলেন, “আমি জামায়াতে ইসলামীর বিজয় চাই না, আমি ১৮ কোটি মানুষের বিজয় চাই। কোনো দলীয়, পরিবারতান্ত্রিক বা গোষ্ঠীতান্ত্রিক সরকার চাই না—আমি চাই জনগণের সরকার।”

সুষ্ঠু নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, জনগণের ভোটের মাধ্যমে যারা নির্বাচিত হবে, তাদের স্বাগত জানানো হবে। তবে ভোটের বাইরে অন্য কোনো কিছু মেনে নেওয়া হবে না।

জনসভায় তিনি ফরিদপুর-১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ড. ইলিয়াস মোল্লাকে দাড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, “৫ আগস্টের পর আমরা যেমন মসজিদ পাহারা দিয়েছি, তেমনি মন্দির, মঠ ও চার্চ পাহারা দিয়েছি। ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিটি ধর্মাবলম্বীর কাছে পবিত্র—এ নিয়ে কেউ বাড়াবাড়ি করবেন না।”

জেলা জামায়াতের নায়েবে আমির আবু হারিচ মোল্লার সভাপতিত্বে জনসভা সঞ্চালনা করেন বোয়ালমারী পৌরসভার জামায়াতে ইসলামীর সেক্রেটারি সৈয়দ সাজ্জাদ আলী।


এএস/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জামায়াত আমির

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর