Logo

সারাদেশ

কারাবন্দি সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন মারা গেছেন

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪১

কারাবন্দি সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন মারা গেছেন

ছবি : সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন (৮৫) কারাবন্দি অবস্থায় মারা গেছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, সকাল ৯টা ১০ মিনিটে তাকে কারাগার থেকে হাসপাতালে আনা হয়। এর ১৪ মিনিট পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়।

দিনাজপুর জেলা কারাগারের জেলা প্রশাসন কারাগারের জেলার মো. ফরহাদ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ বিষয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. ফজলুর রহমান বলেন, হাসপাতালে আনার আনার আগেই তার মৃত্যু হয়েছে।

রমেশ চন্দ্র সেন সাবেক পানি সম্পদ মন্ত্রী এবং ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন।

কারাগার সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট ঠাকুরগাঁও থেকে তাকে আটক করে আদালতের মাধ্যমে প্রথমে ঠাকুরগাঁও কারাগারে রাখা হয়। পরদিন তাকে দিনাজপুর জেলা কারাগারে স্থানান্তর করা হয়। হত্যাসহ তিনটি মামলায় তার বিরুদ্ধে অভিযোগ ছিল।

রমেশ চন্দ্র সেন ১৯৪০ সালের ৩০ এপ্রিল ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের কশালগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি রংপুর কারমাইকেল কলেজে পড়াশোনা করেন। পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন।

২০২৪ সালের সাধারণ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন সংসদ বিলুপ্ত করলে তিনি সদস্যপদ হারান।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আওয়ামী লীগ নিহত মৃত্যু

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর