কুষ্টিয়া কারাগারে গলায় ফাঁস দিয়ে হাজতির আত্মহত্মা
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৩২
কুষ্টিয়া জেলা কারাগারে বিদ্যুৎ আলী (২৭) নামে এক হাজতি গলায় ফাঁস দিয়ে আত্মহত্মা করেছে বলে জানা গেছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোররাতে কারাগারের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়ার জেল সুপার শরিফুল আলম দৈনিক বাংলাদেশের খবরকে এই তথ্য নিশ্চিত করেছেন। নিহত ওই হাজতি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকাররমপুর ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের চাঁদ্দু আলীর ছেলে।
জেল সুপার জানান, মাদক মামলায় দুই মাস আগে বিদ্যুত আলী কারাগারে আসেন। আজ ভোররাতে কারাগারের বাথরুমের জানালার গ্রিলে নিজের গামছা গলায় পেঁচিয়ে আত্মহত্মা করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়া মেনে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম দৈনিক বাংলাদেশের খবরকে বলেন, ‘হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’
আকরামুজজামান আরিফ কুষ্টিয়া/এসএসকে

