Logo

সারাদেশ

ফরিদপুরে বিদেশি পিস্তল-পাইপগানসহ বিপুল অস্ত্র উদ্ধার

Icon

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৫৮

ফরিদপুরে বিদেশি পিস্তল-পাইপগানসহ বিপুল অস্ত্র উদ্ধার

ফরিদপুরের কোতোয়ালি থানাধীন কানাইপুর আখ সেন্টার এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে একটি পুকুর থেকে আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। ছবি : বাংলাদেশের খবর

ফরিদপুরের কোতোয়ালি থানাধীন কানাইপুর আখ সেন্টার এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে একটি পুকুর থেকে আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে বিকেল ৪টা ৪০ মিনিট পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে লেফটেন্যান্ট কর্নেল মিনহাজের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে স্থানীয় জেলে ও ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তায় পুকুরের পানি সেচে তল্লাশি চালানো হয়। এ সময় পানির নিচে লুকিয়ে রাখা বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৪টি পিস্তল ও ১৬ রাউন্ড গুলি, ২টি কাটা পাইপগান ও ২টি কার্তুজ, ৫টি চাইনিজ কুড়াল, ৬৫টি ছোট ও বড় ছেনদা, ৮টি বল্লম, ৬টি ছোট ও বড় চাকু, ১০১টি বর্ষার মাথা, ১টি টেটা এবং ৫টি খালি কাঁচের মদের বোতল।

এ বিষয়ে ফরিদপুর সদর আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর সোহেল আহমেদ তাৎক্ষণিকভাবে বাংলাদেশের খবরকে জানান, উদ্ধারকৃত অস্ত্রগুলো পুলিশের ব্যবহৃত নয়। তবে এগুলো থানা থেকে লুট হওয়া অস্ত্র হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। পুকুরটি দীর্ঘদিন অব্যবহৃত থাকায় প্রাথমিকভাবে কাউকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা যায়নি।

তিনি আরও জানান, কারা এবং কী উদ্দেশ্যে এসব অস্ত্র মজুদ করেছিল, তা তদন্তের মাধ্যমে শিগগিরই উদ্ঘাটন করা হবে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ বর্তমানে যৌথ বাহিনীর ক্যাম্পে সংরক্ষণ করা হয়েছে।

অপূর্ব অসীম/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অস্ত্র উদ্ধার সেনাবাহিনী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর