Logo

সারাদেশ

চব্বিশ আর একাত্তর নিয়ে রাজনীতি করবেন না : লুৎফুজ্জামান বাবর

Icon

মদন প্রতিনিধি (নেত্রকোনা)

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৫৭

চব্বিশ আর একাত্তর নিয়ে রাজনীতি করবেন না : লুৎফুজ্জামান বাবর

নেত্রকোনা- ৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর নিজ এলাকার নির্বাচনী জনসভায় বলেন, ‘আমি কখনো ভাবিনি নির্বাচনী প্রচারণায় অংশ গ্রহণ করতে পারব। আমরা স্বাধীন দেশে বাস করছি। একাত্তরের স্বাধীনতাকে যেমন ভুলতে পারব না, তেমনি চব্বিশের জুলাইকেও ভুলতে পারব না। একাত্তর একাত্তরই, আর চব্বিশ চব্বিশই। একাত্তরের সাথে চব্বিশের কোনো তুলনা করা যাবে না।’ 

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে নেত্রকোনা মদন উপজেলার পৌর শহরের তহুরা আমিন পাইলট সরকারি বিদ্যালয়ের খেলার মাঠে বিশাল এক জনসভায় এসব কথা বলেন তিনি। 

তিনি আরো বলেন, ‘আমরা গর্ব করে বলতে পারি আমাদের একটি লাল সবুজের পতাকা আছে। দয়া করে চব্বিশ আর একাত্তর নিয়ে রাজনীতি করবেন না। ভাই-বোনেরা, আমার নেতা ১৭ বছর নির্বাসনে ছিলেন। সেখানে তিনি এমনি এমনি বসে থাকেননি। উনার একটা প্ল্যান আছে। তিনি সেই প্ল্যান বাস্তবায়ন করবেন। যদি আমরা সবগুলো আসন তাকে উপহার দিয়ে ক্ষমতায় আনতে পারি। তিনি ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ব্যবস্থা করবেন। আর এসব শুনে একটি দলের নতুন নাটক শুরু হয়েছে। শুয়ে পড়েন, যা ইচ্ছা তাই করছেন। প্রায় সময় আবোল তাবোল কথা বলছেন। এসব বলে কাজ হবে না। এই দেশের মানুষের অর্থনৈতিক সক্ষমতা জরুরি। আমরা দক্ষ নাগরিক গড়ে তুলব। দেশের অর্থনীতিকে চাঙ্গা করে অর্থনৈতিক সক্ষমতা ফিরিয়ে আনব। যুবকদের বিদেশে পাঠানোর মাধ্যমে সকলকে স্বয়ংসম্পূর্ণ করা হবে।’

নিজাম তালুকদার/এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর