Logo

সারাদেশ

গুম-খুন, কারাবরণের জবাব দিতে হবে ১২ ফেব্রুয়ারি : আমীর খসরু

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০০:৪০

গুম-খুন, কারাবরণের জবাব দিতে হবে ১২ ফেব্রুয়ারি : আমীর খসরু

ছবি: সংগৃহীত

গত ১৭–১৮ বছরের ত্যাগ, গুম-খুন ও কারাবরণের পূর্ণ জবাব **১২ ফেব্রুয়ারি** দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ আসনের প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী। শনিবার বিকেলে ফটিকছড়ি সরকারি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের প্রার্থী সরোয়ার আলমগীরের সমর্থনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম (উত্তর) জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছালাউদ্দিন। প্রধান বক্তা ছিলেন বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জী।

আমীর খসরু বলেন, “১২ তারিখ ভোটে জিতলেই হবে না, বিশাল ব্যবধানে জিততে হবে। এই জয় দিয়ে সারাদেশের মানুষ ও বিশ্ববাসীর কাছে একটি স্পষ্ট বার্তা পৌঁছাতে হবে।” তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান, দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশমতো তাহাজ্জুদের নামাজ আদায় করে ভোটকেন্দ্রে যেতে।

তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি শুধু একটি ভোটের দিন নয়; এটি বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার দিন। গণতন্ত্র পুনরুদ্ধার, সাংবিধানিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা এবং জনগণের কাছে জবাবদিহিমূলক একটি নির্বাচিত সরকার গঠনের জন্য এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আমীর খসরু আরও বলেন, দেশের মানুষের জন্য একটি নির্বাচিত সংসদ ও নির্বাচিত সরকার দরকার, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। তাহলেই মানুষ শান্তিতে ঘুমাতে পারবে। তিনি বলেন, “বাংলাদেশের মানুষ শান্তি চায়, সহনশীল রাজনীতি চায়, পরস্পরের প্রতি সম্মানবোধের রাজনীতি চায়। মানুষ জীবনযাত্রার মান উন্নত করতে চায়, কর্মসংস্থান চায়, শিক্ষিত ও মেধাবী জাতি গড়ে তুলতে চায়। বাংলাদেশকে স্বাধীন ও সার্বভৌম দেখতে চায়।”


এএস/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর