Logo

সারাদেশ

কালিয়াকৈরে ট্রাকচাপায় নারী পোশাকশ্রমিক নিহত

Icon

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৪

কালিয়াকৈরে ট্রাকচাপায় নারী পোশাকশ্রমিক নিহত

গাজীপুরের কালিয়াকৈরে রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় মমিতা (২৫) নামে এক পোশাক কারখানার নারী শ্রমিক নিহত হয়েছেন। ছবি : বাংলাদেশের খবর

গাজীপুরের কালিয়াকৈরে রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় মমিতা (২৫) নামে এক পোশাক কারখানার নারী শ্রমিক নিহত হয়েছেন। তিনি ট্রপিক্যাল নীটেক্স লিমিটেডের কর্মী ছিলেন।

রোববার (৮ ফেব্রুয়ারি ২০২৬) সকাল আনুমানিক ৭টা ৪৫ মিনিটে উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে চন্দ্রা পল্লী বিদ্যুৎ বাজার এলাকায় রাস্তা পার হচ্ছিলেন মমিতা। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাক ও চালককে আটক করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কোনাবাড়ী থেকে চন্দ্রা পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয়। ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এ অংশে দীর্ঘ সময় যান চলাচল ব্যাহত হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করে। নিহতের মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্নের উদ্যোগ নেওয়া হয়েছে।

কোনাবাড়ী নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাওগাত হোসাইন জানান, ঘটনার তদন্ত চলছে। ট্রাকচালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে মহাসড়কে ধীরগতিতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

মো. দেলোয়ার হোসেন/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর