Logo

সারাদেশ

ঝিনাইদহে যৌথ বাহিনীর অভিযানে ২৪ ককটেলসহ অস্ত্র উদ্ধার

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:১৪

ঝিনাইদহে যৌথ বাহিনীর অভিযানে ২৪ ককটেলসহ অস্ত্র উদ্ধার

ঝিনাইদহের কালীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ২৪টি ককটেলসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। ছবি : বাংলাদেশের খবর

ঝিনাইদহের কালীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ২৪টি ককটেলসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি।

রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাইকপাড়া গ্রামের মধু বিশ্বাসের চাতালের পশ্চিম পাশে একটি ব্রিজের নিচ থেকে এসব অস্ত্র জব্দ করা হয়।

অভিযানকালে একটি ব্যাগের মধ্যে ২৪টি ককটেল, ৬টি লোহার দা এবং ১৮টি লাঠি পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংস কর্মকাণ্ড চালানোর উদ্দেশ্যে এসব অস্ত্র মজুদ করা হয়েছিল।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায় পাইকপাড়া গ্রামের মধু বিশ্বাসের চাতালের পশ্চিম পাশে একটি ব্রিজের নিচে পরিত্যক্ত অবস্থায় ককটেল, দা ও লাঠি রাখা হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে অস্ত্রগুলো উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এম বুরহান উদ্দীন/এমবি  

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অস্ত্র উদ্ধার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর