Logo

সারাদেশ

আলফাডাঙ্গায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী আলোচনা সভা

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:২৯

আলফাডাঙ্গায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী আলোচনা সভা

ফরিদপুরের আলফাডাঙ্গায় ধানের শীষ প্রতীকের প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের সমর্থনে নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার উথলী গ্রামে বানা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

বানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ হারুন-অর-রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রার্থীর ছেলে ব্যারিস্টার দিদারুল ইসলাম শাকিল। তিনি তার বক্তব্যে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আমির হোসেনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি সাইফুর রহমান, বিশিষ্ট সমাজসেবক খালিদ মোশাররফ রঞ্জু, উপজেলা যুবদলের আহ্বায়ক শাহিন মোল্যা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক লিটন মোল্যা ও কাজী জসিমউদ্দীন কাকুল, তরুণ সমাজসেবক কাজী শহিদুল ইসলাম সজল, উপজেলা বিএনপির সহ-শ্রমবিষয়ক সম্পাদক লিয়াকত বিশ্বাস, ইউনিয়ন বিএনপি নেতা জুলফিকার আলী এবং আলফাডাঙ্গা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আব্দুল জব্বার মোল্যা প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ধানের শীষের বিজয় অত্যন্ত জরুরি। এজন্য সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করতে হবে। একই সঙ্গে নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে প্রচার-প্রচারণা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভার শেষ পর্যায়ে উপস্থিত নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

রাকিবুল/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর