Logo

সারাদেশ

বসতবাড়িতে অগ্নিকাণ্ডে মা-মেয়ের মৃত্যু

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৫

অ
বসতবাড়িতে অগ্নিকাণ্ডে মা-মেয়ের মৃত্যু

নাটোরের গুরুদাসপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক মা ও তার শিশুকন্যার মৃত্যু হয়েছে। ছবি : বাংলাদেশের খবর

নাটোরের গুরুদাসপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক মা ও তার শিশুকন্যার মৃত্যু হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক ৩টা ৪০ মিনিটে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ঝাউপাড়া বিন্নাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- স্থানীয় কৃষক রান্টুর স্ত্রী আতিয়া (২৮) ও তাদের এক বছর বয়সী মেয়ে রওজা। নিহতদের মরদেহ পরিবারের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

অগ্নিকাণ্ডে রান্টুর মা মর্জিনা বেগম গুরুতর দগ্ধ হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, আগুনে মোন্তারের দুটি ও তার ছেলে মিন্টুর দুটি ঘরসহ মোট চারটি ঘর পুড়ে যায়। এছাড়া বসতবাড়ির আসবাবপত্র এবং পাশের একটি মুদিদোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়। অগ্নিকাণ্ডে ১২টি ছাগল মারা গেছে। এতে আনুমানিক ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানান।

গুরুদাসপুর ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মো. আতাউর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নাজমুল হাসান/এমবি  

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অগ্নিকাণ্ড মৃত্যু নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন