ফেনীতে জোট প্রার্থী মঞ্জুরের সমর্থনে গণমিছিল
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:১৯
ছবি : বাংলাদেশের খবর
ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর (ঈগল প্রতীক) এর সমর্থনে সোমবার (৯ ফেব্রুয়ারি) গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
পাঁচগাছিয়া বাজারের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তেমুহানী বাজারস্থ শহীদ শিহাব চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।
ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে বক্তব্য রাখেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা এয়াকুব ফারুকী ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ শিব্বির আহমেদ প্রমুখ।
এ সময় বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টেন্ডারবাজ ও চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়াতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ঈগল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
এআরএস/এআরএস

