Logo

সারাদেশ

যশোর সীমান্তে বিজিবির অভিযানে পিস্তল ও গুলি উদ্ধার

Icon

যশোর প্রতিনিধি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪১

যশোর সীমান্তে বিজিবির অভিযানে পিস্তল ও গুলি উদ্ধার

ছবি : বাংলাদেশের খবর

যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যশোর ব্যাটালিয়ন।

বিজিবির সূত্র জানায়, সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীনস্থ বেনাপোল বিওপির সুবেদার মো. আজিজুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

অভিযানে বেনাপোল স্থলবন্দর এলাকা থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শার্শা উপজেলার গাতিপাড়া গ্রামে ফজলে করিম (উপাধি 'বুড়ো')-এর বাড়ির পরিত্যক্ত গেটের ভেতর বিশেষভাবে লুকানো অবস্থায় এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে দুটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ‘ভিএল’ খোদাই করা দুই রাউন্ড গুলি।

বিজিবি জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ১০ হাজার ৪০০ টাকা।

এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগাজিন ও গুলি সম্পর্কে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য মামলা দায়েরের মাধ্যমে বেনাপোল বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

শহিদ জয়/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিজিবি সীমান্ত অস্ত্র উদ্ধার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর