Logo

সারাদেশ

খাগড়াছড়ির দুর্গম কেন্দ্রে হেলিকপ্টারে পাঠানো হল ভোটের সরঞ্জাম

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২০:২৯

খাগড়াছড়ির দুর্গম কেন্দ্রে হেলিকপ্টারে পাঠানো হল ভোটের সরঞ্জাম

ছবি : বাংলাদেশের খবর

খাগড়াছড়ির দীঘিনালার নাড়াইছড়ি ভোটকেন্দ্রের দুর্গম অবস্থানের কারণে হেলিকপ্টারের মাধ্যমে সেখানে নির্বাচনি সরঞ্জাম ও কর্মকর্তাদের পাঠানো হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে দীঘিনালা সেনানিবাসের হেলিপ্যাড থেকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে এসব সরঞ্জাম ও কর্মী পাঠানো হয়।

জেলা নির্বাচন কর্মকর্তা এস. এম. শাহাদাত হোসেন বলেন, ‘দুর্গম এলাকা হওয়ায় খাগড়াছড়ির তিনটি ভোটকেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম, প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার, পুলিশ, আনসার ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের হেলিকপ্টারে করে পৌঁছে দেওয়া হয়েছে।’

নাড়াইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র ছাড়াও লক্ষ্মীছড়ি উপজেলার বর্মাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পুট্টিছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও এই পদ্ধতিতে সরঞ্জাম ও কর্মী পাঠানোর কথা জানানো হয়।

ছোটন বিশ্বাস/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর