Logo

সারাদেশ

নির্বাচনী এলাকায় যাচ্ছে ব্যালট

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৩৫

নির্বাচনী এলাকায় যাচ্ছে ব্যালট

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার ও গণভোটের ব্যালট নির্বাচনী এলাকায় পাঠানো শুরু হয়েছে। সোমবার বেলা ১১টায় ফরিদপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ কার্যক্রম শুরু হয়।

এই কার্যক্রমের তত্ত্বাবধানে থাকা ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস বলেন, কেন্দ্রীয়ভাবে ছাপানো ব্যালট পেপার প্রথমে জেলা প্রশাসকের তত্ত্বাবধানে সংরক্ষণ করা হয়। এরপর সোমবার পুলিশ ও আনসার বাহিনীর নিরাপত্তায় ব্যালট পেপার উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

কঠোর নিরাপত্তা ও নির্ধারিত বিধিবিধান মেনেই ব্যালট পেপার হস্তান্তর করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ফরিদপুরের চারটি সংসদীয় আসনের ৯ জন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ব্যালট বুঝে নিয়েছেন। সেখান থেকে নির্বাচনের আগের দিন সংশ্লিষ্ট ভোটকেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হবে। পুরো প্রক্রিয়া নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সম্পন্ন করা হচ্ছে।

এএস/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর